বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৫:৪৭:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৫:৪৭:০৫ অপরাহ্ন
 তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  দেশের সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জ্বালানি ও বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সংকট পরিস্থিতি থেকে উত্তরণ না হতে পারলে দেশের মানুষ না খেয়ে মরবে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। জনভোগান্তি নিরসনে জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে এনসিপিসহ ১১ দলীয় জোট।
সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ক্ষমতাসীন দল নানাভাবে স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীদলের যারা অংশগ্রহণ করতে চায়, তাদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি করছে। ক্ষমতাসীন দল বিরোধীদলের রাজনৈতিক কার্যক্রমে বাধা দিলে তার ফল ভালো হবে না বলে হুশিয়ারি দেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :