মাহবুবুল আলম, কোর্ট প্রতিনিধি: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ পলাতক আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এসময় শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে শুনানির জন্য আগামী ১৬ সেপ্টেম্বর পরবর্তী দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে, গত ১৬ আগস্ট এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকের দিন (বৃহস্পতিবার) শুনানির জন্য আদেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ শুনানি হয়।