জনপ্রশাসনসহ ৪ দপ্তরে নতুন সচিব নিয়োগ

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৮:২২:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৮:২২:৫৮ অপরাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্যসহ কয়েকটি সচিব পদে পরিবর্তন এনেছে সরকার। এর মধ্যে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চুক্তি ভিত্তিতে থাকা সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। আর নতুন জনপ্রশাসনসচিব করা হয়েছে চুক্তি ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পালন করে আসা মো. কামরুজ্জামান চৌধুরীকে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানায়।
তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদে পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে সচিব পদে পদোন্নতি পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। বর্তমান সংস্কৃতিসচিব কানিজ মাওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :