তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সঙ্গে দলটি নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. সামসুল আলমকে বিএনপি নেতা দাবি করে তার নিয়োগ বাতিল চেয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল আজ মঙ্গলবার (১ সেপ্টম্বর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এ দাবি জানায়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, এমপিওভুক্ত স্কুলের শিক্ষকদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের লঙ্ঘন। এটা বাতিল না হলে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ইসি। প্রায় ৩০ হাজার এমপিও শিক্ষক চাকরি করছেন।
এ ছাড়া ইসির অতিরিক্ত সচিব পদে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যকে পদায়ন করায় তাকে অপসারণের জন্য সরকারকে অবহিত করতে ইসিকে অনুরোধ জানায় জামায়াত ইসলামী।