কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৮:০৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৮:০৩:০৩ অপরাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ শনিবার রাত ১০টার দিকে ১৬টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়ার প্রস্তুতি নেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হতে পারে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল, যেখানে সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
বিজ্ঞপ্তিতে আর বলা হয়েছে, বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
এর আগে, জুলাই মাসেও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন করা হয়েছিল। এবারও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।



 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :