এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৬:২৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৬:২৫:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:     ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
আজ বুধবার (৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা বোর্ডের নিয়ন্ত্রণাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা দিয়ে বলা হয়— এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে কেন্দ্রসচিবদের কাছে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। 
প্রবেশপত্রগুলো কেন্দ্রসচিবদের কাছ থেকে গ্রহণ করে তা পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72