তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: লুণ্ঠিত হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ একটা ইউনিট গঠন করা হয়েছে যারা ইতোমধ্যে কাজে নেমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে এসব অস্ত্র উদ্ধারে যারা তথ্য দিয়ে সহযোগিতা করবে তাদের পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
আজ শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে একটা বিষয়ে আমি আপনাদের সামনে ঘোষণা দিতে চাই, লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা বিশেষ একটা ইউনিট গঠন করেছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতোমধ্যে কাজে নেমে গিয়েছে, আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এক্ষেত্রে আমরা কিছু পুরস্কার ঘোষণা করেছি। যারা ভারী অস্ত্র উদ্ধার করার জন্য সহযোগিতা করবে, খবর দেবে, তাদেরকে আমরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কৃত করব। যারা পিস্তল, রিভলভার, শর্টগান— এই জাতীয় অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করবে তাদেরকে আমরা ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কৃত করব। এর বাইরে সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত টিয়ার গ্যাস শেল, অন্যান্য অস্ত্র আছে, লুট হয়েছে—এগুলো উদ্ধারের জন্য যারা সহযোগিতা করবে, সংবাদ দেবে তাদেরকেও আমরা ১০ হাজার, ১৫ হাজার, ২০ হাজার টাকা করে ক্ষেত্রমতে পুরস্কৃত করব।
সারাদেশে এ অভিযান চলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী, চাঁদাবাজ ধরার জন্য আমরা বিশেষ অভিযান পরিচালনা করব এবং গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে সেই কার্যক্রম পরিচালনা করব। এটা চালু আছে। এগুলো জোরদার করার জন্য আমরা আজকে আরও পরামর্শ দিয়েছি এবং কিছু কৌশল প্রণয়ন করেছি।
তিনি বলেন, আশা করি, আমরা ক্রমান্বয়ে জনপ্রত্যাশা অনুযায়ী এগিয়ে যেতে পারব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারব।