আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের জন্যে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করলে জাতীয় সংসদের স্পিকার সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গৃহীত হয়েছে বলে জানান।
পরবর্তীতে সংসদ সদস্যরা ১ মিনিট দাঁড়িয়ে শোক প্রস্তাব সমর্থন করে নীরবতা পালন করেন। পরবর্তীতে ধর্মমন্ত্রী শোক প্রস্তাবে আনীত সবার জন্যে দোয়া করেন।
এছাড়া প্রয়াত মন্ত্রী ও স্পিকার জমির উদ্দিন সরকারসহ মোট ১৫ জন সাবেক সংসদ সদস্যদের জন্যে শোক প্রস্তাব গৃহীত হয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকেল ৩টায় শুরু হয়।