ডিএমপির অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার, মামলা ৪৬

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১২:০৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১২:০৩:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (২৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ৩১ জন, উত্তরা বিভাগে ৫০ জন ও গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি তলোয়ার, ১টি ছোরা, ১টি গ্রেনেড, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯১২৭ পিস ইয়াবা, ৩.২ গ্রাম গুড়া ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ ৩ হাজার টাকা এবং দুজন ভিকটিম উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :