পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৪:১২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৪:১২:০৯ অপরাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। অসুস্থতাজনিত কারণে তিনি আজ পদত্যাগপত্র জমা দেবেন। 
‎গণ-অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। এরপর ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :