নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: রাঙামাটি শহরের মানিকছড়িতে যাত্রীবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাওয়ার পথে পিকআপটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একাধিক যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মেঘরানী চাকমা, সান্ত্বনা চাকমা ও শান্তিরঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত অপর যাত্রী শোভা চাকমাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বর্তমানে আহত চালক জ্ঞানবিকাশ চাকমা ও সুমন চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, দুর্ঘটনায় মোট ৬ জনকে হাসপাতালে আনা হয়েছিল, যাদের মধ্যে ৩ জন ঘটনাস্থলেই মৃত ছিলেন এবং ১ জন পথিমধ্যে মারা যান।
রাঙামাটি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দিন বলেন, মানিকছড়ি ক্যাম্পের সামনে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।