মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১২:৫১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১২:৫১:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শকের বানু (৫০) ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইখলাসকে (৪০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইখলাস দীর্ঘদিন ধরে নেশা করেন। প্রায়ই তিনি তার বৃদ্ধ মায়ের কাছে টাকা দাবি করতেন। রাতে মায়ের কাছে টাকা চাইলে তিনি টাকা না দেওয়ায় ভোরে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী খাবার দিতে গেলে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর অভিযুক্ত ইখলাসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, অভিযুক্ত ইখলাসকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :