রাষ্ট্রপতি নির্বাচনে তিনটা মনোনয়নপত্র পেয়েছি: ইসি সচিব

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৭:৫০:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৭:৫০:৪৯ অপরাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের জন্য আজ বিকেল ৪টা পর্যন্ত শেষ সময় ছিল। বিকেল ৪টা পর্যন্ত আমরা তিনটা মনোনয়নপত্র পেয়েছি। 
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ তথ্য জানান।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছায়ের পরে বৈধতার বিষয় জানানো হবে।
এরআগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল করা হয়।
অপরদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় ১১ দলীয় জোট।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের জন্য আজ বিকেল ৪টা পর্যন্ত শেষ সময় ছিল। বিকেল ৪টা পর্যন্ত আমরা তিনটা মনোনয়নপত্র পেয়েছি।
এরমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের পক্ষে দুটি মনোনয়নপত্র পেয়েছি।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষে একটি মনোনয়নপত্র পেয়েছি। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দু’জন।
তিনি আরও বলেন, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কি না যাচাই-বাছাই করবো। এই যাচাই-বাছাইয়ে আমাদের সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা আসবেন ওনাদের স্বাক্ষরগুলো ভেরিফিকেশন করার জন্য।
১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাইয়ের পরে বৈধতার বিষয়টা তখন জানিয়ে দেওয়া হবে বলে জানান ইসি সচিব।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :