বাংলা রিলিজ, কোর্ট প্রতিনিধি: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে চাঁদাবাজির একটি মামলায় ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১২ আগস্ট) সকালে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, গত ২ আগস্ট হাটহাজারীর বড়দিঘী এলাকায় দায়ের হওয়া চাঁদাবাজির একটি মামলায় পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিন মঞ্জুর করেন। এর আগে ফটিকছড়ির দুটি হত্যা ও অস্ত্র মামলায়ও ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগর ও জেলায় ডেভিড ইমনের বিরুদ্ধে ৭টি হত্যাসহ চাঁদাবাজি ও অস্ত্রবাজির অন্তত ১৩টি মামলা রয়েছে। তিনি শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা আদায় করতেন এবং টার্গেট কিলিংয়ের মাধ্যমে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছিলেন।
গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে চার সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করে পুলিশ।