আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিত বলা হয়, রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আগেই আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে তৃতীয় অধিবেশনের আগেই নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলে। পরবর্তীতে ৭ জুন থেকে সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশন শুরু হয়ে ১৫ জুলাই শেষ হয়।