এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১১:৪৫:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ১১:৪৫:০১ পূর্বাহ্ন
শাহিনুর আক্তার, ষ্টাফ রিপোটার : ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী।
সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৪ দশমিক ৫ শতাংশ। মোট পরীক্ষা দিয়েছে ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬২ হাজার ৬৬৩ এবং ৭ লাখ ৪১ হাজার ৮৭৬ হাজার এর মধ্যে মোট পাশ করেছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন। এর মধ্যে ছাত্র ৩ লাখ ৯৫ হাজার ৮১৪ এবং ছাত্রী ৫ লাখ ৩ হাজার ৭৯৬ জন পাস করেছে। মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৩০৪ এবং ছাত্রী ৫৮ হাজার ৭০৫ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। মাদ্রাসা বোর্ড জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :