ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১১:৩৬:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১১:৩৬:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:    সিরাজগঞ্জের কামারখন্দে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। 
গতকাল শুক্রবার (৭ আগস্ট) দিনগত রাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা ওভারপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রঞ্জন দেবনাথ বলেন, শুক্রবার রাতে দিনাজপুর থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামে যাচ্ছিলো। বাসটি রাত দেড়টার দিকে কামারখন্দ উপজেলার নলকা ওভারপাস এলাকায় পৌঁছলে সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুজন নিহত হন। আহত হয় আরও অন্তত ১০ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :