জুলাই পরবর্তী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার : পররাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:১৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:১৫:৪২ অপরাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: জুলাই পরবর্তী বাংলাদেশকে সরকার কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার। বরং আত্মমর্যাদা, সক্ষমতা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলাই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য।
তিনি বলেন, জুলাই-আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস সময়। সেই রক্তাক্ত অধ্যায়ের স্মৃতি ধারণ করেই নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :