বাংলা রিলিজ, বিনোদন ডেস্ক: আজ ৫ আগস্ট, যা প্রতীকীভাবে ‘৩৬শে জুলাই’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিশা লিখেছেন, ‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...’
গণঅভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকার আমলে নির্মিত ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করেছিলেন তিশা। সেই সুবাদে তিনি পর্দার বঙ্গমাতা খ্যাতি পান। আওয়ামী সরকারের পতনের পর খেতাবটির জন্য বিড়ম্বনাতেও পড়তে হয়েছে তাকে।
তবে সব সমালোচনা এড়িয়ে তিনি জুলাই অভ্যুত্থানকে সবসময়ই ধারণ করেছেন হৃদয়ে। তার প্রমাণ ৫ আগস্টের স্ট্যাটাসেও মিললো। মাত্র একটি বাক্যের এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নজড় কেড়েছে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেক নেটিজেনও পোস্টটি শেয়ার ও মন্তব্য করছেন।
নুসরাত ইমরোজ তিশা দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। তিনি সাবেক সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী। সমসাময়িক নানা বিষয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে।
তিশার এই স্ট্যাটাসও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছে।