জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকব: ইশরাক হোসেন

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১১:৩৫:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১১:৩৫:২৫ পূর্বাহ্ন
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
‘চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’
ইশরাক হোসেন বলেন, জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকব।
তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের সরকার কোনোভাবেই ভুলে যায়নি।
এ সময় তিনি দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করার হুঁশিয়ারি দেন।
প্রতিমন্ত্রীর দাবি, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে অস্থিরতা তৈরি হচ্ছে, এর পেছনে ফ্যাসিবাদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও সরকারের ধারণা রয়েছে।



 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :