বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক: আগামীকাল বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারী মালয়েশিয়া।
মূলত, মালয়েশিয়া জাতীয় দল আসলেও টি-টোয়েন্টি সিরিজে তারা খেলবে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে। এসএম মেহরাব হাসানকে অধিনায়ক করে এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মালয়েশিয়ার বিপক্ষে ঘোষিত স্কোয়াডে বড় চমক সাব্বির রহমান। এক সময় জাতীয় দলে খেলা অভিজ্ঞ এই তারকাকে রাখা হয়েছে স্কোয়াডে। এর বাইরেও জাতীয় দলের স্কোয়াডে থাকা আরও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন স্কোয়াডে।
আগামী ৮ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১০ আগস্ট মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এই টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
এসএম মেহরাব হাসান (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসাইন, মোহাম্মদ রুবেল, মাহফুজুর রহমান রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, ইকবাল হোসেন।