বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল' ফার্ম নিয়োগ করেছে সরকার

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৭:২৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৭:২৮:৩৮ অপরাহ্ন
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটক বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দেশ ত্যাগ করতে পারবেন না— এমন শর্তে সেখানে জামিন পেয়েছেন বলে খবর পাওয়া গেছে।  তবে আদালতের চূড়ান্ত শর্তাবলি জানতে জামিনের সার্টিফাইড কপির জন্য আবেদন করা হয়েছে। 
আজ রোববার (২ আগস্ট) বিকালে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই বিষয়ে স্বরাষ্ট্র সচিব এবং ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে সেখানে একটি অভিজ্ঞ 'ল ফার্ম' (আইনি প্রতিষ্ঠান) নিয়োগ করা হয়েছে। ল ফার্মকে উক্ত জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনজীর আহমেদের জামিন বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনতে আশাবাদী বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :