ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাস

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৮:২৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৮:২৪:০৪ অপরাহ্ন
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:   পরিবর্তনের আভাস মিলেছিল আগেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক এখন লিটন দাস। টি-টোয়েন্টির পাশাপাশি সাদা বলের বড় সংস্করণেও এখন থেকে দায়িত্ব সামলাবেন লিটন। অন্যদিকে, ওয়ানডের নেতৃত্ব হারালেন মেহেদী হাসান মিরাজ।
লিটনের অধিনায়ক হওয়ার বিষয়টি আজ বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। টেস্টের দায়িত্ব থাকছে নাজমুল হোসেন শান্তর হাতেই।
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের তিন ফরম্যাটে তিন অধিনায়ক ফরম্যাট ছিল। তবে আমি মনে করি, আমাদের দুজন অধিনায়ক থাকা উচিত। সাদা বল ও লাল বল। লিটন দাস সাদা বলের অধিনায়ক। শান্ত যথারীতি টেস্টের অধিনায়ক।’
ওয়ানডেতে সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টি-টোয়েন্টিতেও তিনিই সহ-অধিনায়ক।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72