যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় দাম কমল তেলের

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১১:৪৩:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১১:৪৩:৫২ পূর্বাহ্ন
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক :   মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হওয়ায় সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে। 
টানা দুই রাত ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো সামরিক হামলা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা এখনও উন্মুক্ত রয়েছে বলে তারা মনে করছেন।
আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ৫ দশমিক ৫৮ শতাংশ কমে ৯১ দশমিক ৩৮ মার্কিন ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম ৫ দশমিক ৪৬ শতাংশ কমে ৮৪ দশমিক ৪৩ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :