এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১২:৪৬:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১২:৪৬:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:    কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি সমস্যায় আরএলএনজি-এর সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক তীব্র গ্যাস সংকটের মুখে পড়েছেন।
আজ   রোববার (২৬ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস এ সব তথ্য জানায়।
বার্তায় বলা হয়, মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালসমূহ থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধীন বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। এতে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে।
এ অবস্থায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে কারিগরি ত্রুটি নিরসন ও সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানানো হয়েছে।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :