বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের যেকোনো ধরনের হামলার জন্য এখন থেকে সরাসরি ইরানকে ‘দায়ী’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুথিদের ইরানের ‘প্রতিনিধি বা প্রক্সি’ হিসেবে আখ্যায়িত করেছেন।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই বার্তা দেন।
ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিখেন, প্রায় এক বছর আগে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপথে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র হুথিদের ওপর ‘অত্যন্ত শক্তিশালী’ সামরিক আঘাত হেনেছিল। সেই আক্রমণের পর থেকে ও ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও হুথিরা এতদিন ‘যথেষ্ট দায়িত্বশীল ও পেশাদার’ আচরণ করে আসছিল।
ট্রাম্প বলেন, দুর্ভাগ্যবশত, তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। গত রাতে তারা সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুথিদের এই আকস্মিক আচরণে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
হুথিদের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, আমার এই বার্তাটি যেন চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে গণ্য হয়। তারা যদি পুনরায় এই ধরনের কাজ করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এর জন্য সরাসরি ইরানকে দায়ী করবে। কারণ হুথিরা মূলত ইরানেরই একটি প্রক্সি বা অনুগত গোষ্ঠী। এর জবাবে ইরানের ওপর ও অবশ্যই হুথিদের নিজেদের ওপর বড় ধরনের সামরিক শাস্তি নেমে আসবে।
উল্লেখ্য, গত রাতে লোহিত সাগরে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে।