হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৭:১০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৭:১০:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ :   দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯০৪ জন। গত ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৩৫২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩৩ জন। গত ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪ হাজার ৮৪১ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ২৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭০৮ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :