সচিবালয়ের সামনে ভাত বিক্রি করে আটক সোহানী শিফা

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৭:৩৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৭:৩৯:৫৩ অপরাহ্ন
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ করার সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (৫ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।
জানা যায়, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে তিনি এই কর্মসূচি পালন করছিলেন। পরে সচিবালয়ের সামনে থেকে সোহানী শিফার ভাতের হোটেল সরিয়ে দিয়েছে পুলিশ।
এর আগে, গত ৭ জুন গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনার কারণে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হয়েছেন সোহানী শিফা। গত ৯ মে থেকে ‘ঢাকা বাঁচাও, হকার হটাও’ শিরোনামে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ আন্দোলন শুরু করেন তিনি। রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল, পথচারীদের চলাচলে ভোগান্তি, নারী হয়রানি এবং ঢাকায় ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের প্রতিবাদে সোহানী শিফার এই কর্মসূচি।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :