মন্ত্রিসভায় ২০ বছর পর ভিসানীতির খসড়া উপস্থাপন!

আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৯:১৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৯:১৬:৫৪ অপরাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   দীর্ঘ ২০ বছর পর মন্ত্রিসভার বৈঠকে নতুন ভিসানীতির খসড়া উপস্থাপন করা হয়েছে। তবে খসড়া ভিসানীতিতে আগে যেসব দেশ কালো তালিকাভুক্ত ছিল, সেগুলো আগের মতোই রয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০০৬ সালের পর ২০২৬ সালে এসে নতুন করে ভিসা পলিসির খসড়া উপস্থাপন করা হয়েছে। পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বিনিময়ের অংশ হিসেবে এবং বিনিয়োগ ও ট্যুরিজম আকৃষ্ট করতে এই পলিসি প্রণয়ন করা হয়েছে।
এ লক্ষ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভিসার ক্ষেত্রে ৩৪ টাইপের ক্যাটাগরি করা হয়েছে। এছাড়া ভিসা পলিসিতে যে দেশ কালো তালিকাভুক্ত ছিল, তা আগের মতো আছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :