লাউরগড় সীমান্তে ট্রাভেল ব্যাগে থাকা ৭ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে পুলিশে সোপর্দ

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১০:১৩:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১০:১৩:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক,সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে লাউরগড় সীমান্তে ট্রাভেল ব্যাগে থাকা ৭ কেজি গাঁজা নগদটাকা সহ তিন নারী মাদক কারবারিকে পুলিশে সোপর্দ করলেন স্থানীয় জনতা
শনিবার বিকালে থানা পুলিশ মামলা দায়ের পুর্বক তিন নারী মাদক কারবারিকে আদালতে সোপর্দ করার পর বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করেন।
মামলার আসামিরা হলেন,জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড়  সীমান্তের মোকশেদপুর উওর(মনাইপাড়) গ্রামের রইছ উদ্দিনের স্ত্রী জুলেহা খাতুন, একই গ্রামের জমত আলীর স্ত্রী সখিনা খাতুন, পাশর্^বর্তী পুরান লাউর পুর্বপাড়ার ওহাব মিয়ার স্ত্রী শামছুন্নাহার বেগম।
শনিবার সকালে তাহিরপুর থানার এসআই  বাদী হয়ে ৭ কেজি গাঁজা, গাঁজা ক্রয়-বিকয়ের নগদ ২ লাখ ১০ হাজার ৫০ টাকা জব্দ দেখিয়ে ওই তিন মাদক কারবারির নামে থানায় মামলা দায়ের করেন।
শনিবার রাতে থানার এসআই মোহাম্মদ আলী জানান, তাহিরপুরের লাউরগড় সীমান্তের মোকশেদপুর উওর(মনাইপাড়) গ্রামের জুলেহা খাতুনের বতসঘরের শয়নকক্ষে একটি ট্যাভেল ব্যাগে থাকা ৭ কেজি গাঁজা,নগদ ২ লাখ ১০ হাজার ৫০ টাকা  সহ পুরান লাউর এলাকার স্থানীয় জনতা ও আস্ সুন্নাহ যুব সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা থান শুক্রবার দিবাগত রাতে ওই তিন নারী মাদককারবারিকে আটকে রাখেন। এরপর খবর পেয়ে আটককৃতদের আলামত সহ রাতেই থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।  

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :