রোহিঙ্গা সংকটে ইতিবাচক বার্তা দিয়েছে চীন : মির্জা ফখরুল
আপলোড সময় :
২৭-০৬-২০২৬ ০৮:০৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৬-২০২৬ ০৮:০৯:৩২ অপরাহ্ন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে চীন সহযোগিতা করবে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধানেও দেশটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছে এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস জানিয়েছে।
আজ শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রী বলেন, চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরো সম্প্রসারণের আশ্বাস দিয়েছে।
সংসদে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে ধন্যবাদ প্রস্তাবও উপস্থাপন করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স