যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির তীব্র সমালোচনা বারাক ওবামার
আপলোড সময় :
২২-০৬-২০২৬ ০৮:০৮:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৬-২০২৬ ০৮:০৮:৪১ অপরাহ্ন
বারাক ওবামার
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘টুডে’ শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুদ্ধের পর পরিস্থিতি সমাধানের দিকে না গিয়ে উল্টো আগের চেয়েও খারাপ অবস্থায় পৌঁছেছে।
উল্লেখ্য, নিজের শাসন আমলে ইরানের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষর করেছিলেন বারাক ওবামা।
স্থানীয় সময় শুক্রবার প্রচারিত এই সাক্ষাৎকারে সহ-উপস্থাপক ক্রেগ মেলভিনকে ওবামা বলেন, আমরা একটি যুদ্ধ লড়লাম, শত শত কোটি ডলার খরচ করলাম, আমাদের সামরিক বাহিনীর ওপর বিশাল চাপ সৃষ্টি করলাম এবং বহু মানুষ মারা গেল। এখন মনে হচ্ছে, যুদ্ধ শুরু করার আগে আমরা ঠিক যেখানে ছিলাম, আবার সেখানেই ফিরে এসেছি। কিন্তু বাস্তব পরিস্থিতি হয়তো আগের চেয়ে কিছুটা বেশি খারাপ হয়েছে।
তবুও যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ওবামা বলেন, আমি এই যুদ্ধবিরতি দেখে খুবই খুশি। আমি আশাবাদী যে এটি স্থায়ী হবে।
সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির যৌক্তিকতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তোলেন ওবামা। তিনি মনে করিয়ে দেন, তার প্রশাসনের সময় স্বাক্ষরিত পরমাণু চুক্তির অধীনে ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসে। ওবামার মতে, ওই হটকারী সিদ্ধান্তের কারণেই ইরান পরবর্তীতে তাদের পরমাণু সক্ষমতা আরও বাড়িয়ে তোলার সুযোগ পায়। দীর্ঘ যুদ্ধ ও বিপুল ক্ষয়ক্ষতির পর ট্রাম্প প্রশাসন যে সমঝোতায় পৌঁছেছে, তা মার্কিন স্বার্থের পক্ষে কতটা কার্যকর হলো- সাবেক এই প্রেসিডেন্টের বক্তব্যে সেই সংশয়ই উঠে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স