ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করছেন সেই শেখ সাদী

আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৭:৩৩:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৭:৩৩:৪২ অপরাহ্ন
বিয়ে করছেন সেই শেখ সাদী তরুণ সংগীতশিল্পী শেখ সাদী
বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:   বিয়ের প্রস্তুতি শুরু করেছেন তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। গত শুক্রবার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তার আংটিবদল সম্পন্ন হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এই গায়ক।
 শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি ছিল বেশ আকস্মিক। তিনি বলেন, তার বাবা-মা যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সম্প্রতি দেশে এসেছিলেন। সেই সময় পারিবারিকভাবে তার বিয়ের বিষয়ে আলোচনা শুরু হয়। পরিবারের পক্ষ থেকে একজনকে পছন্দ করা হলে তিনি তাতে সম্মতি দেন। এরপরই দুই পরিবারের উদ্যোগে আংটিবদলের আয়োজন করা হয়।
জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। গত শুক্রবার ঢাকার শাহজাদপুরে কনের বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটিবদলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘ললনা’ গান দিয়ে পরিচিতি পাওয়া শেখ সাদী সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন। ‘শহরের নতুন অতিথি’ নাটকে তার বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি।
এদিকে ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন এই গায়ক। চিত্রনায়িকা পরীমনির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে তাকে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। এছাড়া একটি মামলায় আদালতে পরীমনির জামিনদার হওয়ার ঘটনাও তাকে আলোচনায় নিয়ে আসে। তবে এবার সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তুতির খবর জানালেন শেখ সাদী।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ