কর্মীদের অপকর্ম নিয়ন্ত্রণে ব্যর্থ দল দেশ শাসনের অযোগ্য : ডা.শফিক
আপলোড সময় :
১৯-০৬-২০২৬ ০৭:৪৩:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৬-২০২৬ ০৭:৪৩:১১ অপরাহ্ন
ফাইল ছবি
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: যে দল তার কর্মীদের অপকর্ম নিয়ন্ত্রণ করতে পারে না, সে দলের দেশ শাসনের অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । তিনি বলেন, আমরা দেশকে শাসন করতে চাই না, দেশের সেবা করতে চাই।
আজ শুক্রবার (১৯ জুন) মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে জেলা জামায়াতের আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার বাজেটে কর কমালেও বাজারে নিত্যপণ্যের দাম কমেনি। কারণ বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে তাদের। রাজনৈতিক প্রশ্রয় না থাকলে কোনো সিন্ডিকেট টিকে থাকতে পারে না।
ডা. শফিকুর রহমান চাঁদাবাজি প্রসঙ্গে বলেন, সারাদেশে চাঁদাবাজি বন্ধ করা গেলে মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে। কারা এর সঙ্গে জড়িত, তা জনগণ জানে।
গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের উচিত সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা।
সম্মেলনে সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুস এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাইফুল আলম খান মিলন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স