ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ চাল মজুত রয়েছে,দামের কিছুটা তারতম্য রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৪৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৪৬:১৭ অপরাহ্ন
বিপুল পরিমাণ চাল মজুত রয়েছে,দামের কিছুটা তারতম্য রয়েছে : বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি:    চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল। বিপুল পরিমাণ চাল মজুত রয়েছে। চাল ছাড়াও সব ধরনের খাদ্যমূল্য স্থিতিশীল রয়েছে।
আজ বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। যদিও নতুন ও পুরাতন চালের ক্ষেত্রে দামের কিছুটা তারতম্য রয়েছে। কিন্তু দামের ঊর্ধ্বগতি নেই।
তিনি বলেন, চাল মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই। সরকারের বোরো ধান সংগ্রহ পরিস্থিতিও সন্তোষজনক। বাস্তব পরিস্থিতি যাচাই না করে আতঙ্কিত হওয়ার মতো খবর পরিবেশন করা ঠিক নয়।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ