ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকত না : মার্কিন দূত

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:০৬:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:০৬:০৩ অপরাহ্ন
ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকত না : মার্কিন দূত ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:     ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরায়েল না থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকত না। মঙ্গলবার পশ্চিম তীরের জুদিয়া ও সামারিয়ায় ইসরায়েলি ঐতিহ্য বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে মন্তব্য করেন তিনি। আজ বুধবার (১৭ জুন) এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।  
মাইক হাকাবি তার বক্তব্যে আরও উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের গুরুত্ব তুলে ধরাই তার কাজ।
রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, ‘নিঃসন্দেহে এটি আপনাদের ঐতিহ্য, তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রেরও ঐতিহ্য। ইসরায়েল এবং ইহুদি ভিত্তি ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকত না। এই ভূমিতে যা ঘটেছিল, তার কাছেই আমরা আমাদের নিজেদের অস্তিত্বের জন্য ঋণী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের পরপরই মাইক হাকাবির এই মন্তব্য সামনে এলো। সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না।
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘আমি না থাকলে ইসরায়েল থাকত না—কারণ আমি যা করেছি, তা অন্য কোনো প্রেসিডেন্ট করতে রাজি ছিলেন না।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও যোগ করেন, ইসরায়েল অনেক দীর্ঘ সময় ধরে লেবাননের বিরুদ্ধে লড়াই করছে। তিনি পরামর্শ দিয়ে বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠীর (হিজবুল্লাহ’র প্রতি ইঙ্গিত দিয়ে) বিষয়টি ইসরায়েলের পরিবর্তে সিরিয়ার দেখাশোনা করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ