তেজগাঁও-গুলশান লিংক রোডে আ.লীগের বিক্ষোভ মিছিল
আপলোড সময় :
১৪-০৬-২০২৬ ০৬:১১:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৬-২০২৬ ০৬:১১:০৪ অপরাহ্ন
আ.লীগের বিক্ষোভ মিছিল
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: রাজধানীর তেজগাঁও এলাকায় ভোরে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এই মিছিলে অংশ নেন।
প্রত্যক্ষদর্শী শফিকুর রহমান গণমাধ্যমকে জানান, সকাল ৭টার পরপরই আওয়ামী লীগের নেতাকর্মী লিংক রোডে জড়ো হয়ে মিছিল শুরু করে।
তবে এই মিছিল থেকে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একটি মিছিল হয়েছে। তবে কারা এই মিছিল করেছে তা শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগও বিক্ষোভ মিছিল করে। ওই ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স