ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো সন্দেহ নেই যে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ওতপ্রোতভাবে জড়িত : মাসুদ পেজেশকিয়ান

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৭:৩৮:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৭:৩৮:১০ অপরাহ্ন
কোনো সন্দেহ নেই যে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ওতপ্রোতভাবে জড়িত : মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক :    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এপ্রিলে ঘোষিত যুদ্ধবিরতির পর গত দুইদিনের সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের ওপর হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে তেহরান এখনো আলোচনার টেবিলে রয়ে গেছে।
আজ সোমবার (৮ জুন) প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক্স-এ এক পোস্টে বলেন, ‘কূটনীতি এবং প্রতিরক্ষা হলো জাতীয় শক্তির দুটি ডানা; আমরা যুদ্ধক্ষেত্র বা আলোচনার টেবিল—কোনোটিই ত্যাগ করিনি।
মাসুদ পেজেশকিয়ার আরও বলেন, ‘তেহরান কোনো ধরনের হুমকির মুখে পিছু হটবে না।
এর আগে, ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরান। তেহরানের দাবি, ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডকে কখনোই ওয়াশিংটনের নীতির বাইরে আলাদা করে দেখা যায় না।
তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, মধ্যপ্রাচ্য অঞ্চলে জায়নবাদী শাসনের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
বাঘাই আরও বলেন, কেউ বিশ্বাস করে না যে, জায়নবাদী শাসন (ইসরায়েল) যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ব সমন্বয় ও সহযোগিতা ছাড়া কোনো পদক্ষেপ নেয়।
বাঘাইয়ের মন্তব্য এমন এক সময়ে এলো, যখন সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও ইরানের মধ্যে আবারও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার পর ইরান উত্তর ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলের প্রধান মিত্রই নয়, বরং অঞ্চলজুড়ে ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান সমর্থক।
তবে ওয়াশিংটন বরাবরই দাবি করে আসছে যে, তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইরানের সঙ্গে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ