অবশেষে কন্যা সন্তানের নাম জানালেন বুবলী
আপলোড সময় :
০৫-০৬-২০২৬ ০৭:২৯:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৬-২০২৬ ০৭:২৯:৫৪ অপরাহ্ন
অভিনেত্রী শবনম বুবলী
বাংলা রিলিজ, বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যা সন্তানের জন্মের খবর জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। আজ শুক্রবার (৫ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, তার পরিবারে নতুন অতিথি হিসেবে এসেছে এক কন্যা সন্তান, যার নাম রাখা হয়েছে শার্লিন খান।
বুবলীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ মে ২০২৬ তারিখে কন্যা সন্তানের জন্ম হয়েছে। পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, পরিবারের এই আনন্দঘন মুহূর্তে যারা শুভকামনা ও দোয়া করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
পোস্টে বুবলী ঢাকাই সুপারস্টার শাকিব খানকে ট্যাগ করেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।বুবলীর এই ঘোষণার পর ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। নবজাতক কন্যার সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, কয়েকদিন আগে কোরিওগ্রাফার ও ফ্যাশন ইনফ্লুয়েনসার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও এ বিষয়ে বুবলী বা শাকিব খান কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি। বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।
এর আগে ২০২২ সালে বুবলী ও শাকিব খান তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীর-এর পরিচয় প্রকাশ্যে আনেন। পরে জানা যায়, ২০২০ সালে তাদের পুত্রসন্তানের জন্ম হয়েছিল।
নতুন কন্যা সন্তানের আগমনের খবরে শোবিজ অঙ্গনে শুভেচ্ছার বন্যা বইছে। এখন ভক্তদের অপেক্ষা—শার্লিন খানকে কবে সবার সামনে আনবেন তারকা এই দম্পতি।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স