ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় বজ্রপাতে নিহত ১,গুরুতর আহত গৃহবধূ

আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৬:২৬:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৬:২৬:৪১ অপরাহ্ন
ডিমলায় বজ্রপাতে নিহত ১,গুরুতর আহত গৃহবধূ ফাইল ছবি
মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীর ডিমলায় আকস্মিক বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় সেলিনা বেগম (৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আলম ইসলাম নাউতারা নিজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত সেলিনা বেগম একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর এলাকায় তীব্র বজ্রপাত হলে নিজ বাড়ির পাশে অবস্থানরত আলম ইসলাম বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশেই অবস্থান করা গৃহবধূ সেলিনা বেগমও বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ