ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৮:৪৩:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৮:৪৩:২৫ অপরাহ্ন
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
‎তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে মিছিলপূর্ব  সমাবেশে মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরী সেক্রেটারি মু. মাহবুবর রহমানের পরিচালনায়  বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।
‎‎সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বর্তমান  সরকার জনগণের ভোট ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে বারবার জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহণ ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বৃদ্ধি পাবে। ফলে সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। অন্যথায় জনদুর্ভোগ সৃষ্টিকারী এ সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
‎সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজীর আহম্মেদ, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতা। সমাবেশে বিপুল নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
‎সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল  নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয় ।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ