ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে পুশইনের চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ২৮ জন

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৬:১৩:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৬:১৩:২৫ অপরাহ্ন
সীমান্তে পুশইনের চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ২৮ জন শূন্যরেখায় ২৮ জন
বাংলা রিলিজ ডেস্ক:     চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ২৮ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশুকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের আওতায় ২৮ জনকে বাংলাদেশের দিকে পুশইন করে বিএসএফ। এসময় বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।
বিজিবি জানায়, ২৮ জনকে সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান করার জন্য পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং সাথে সাথে বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত নিয়ম অনুসরণ করে পুশইনকৃত ব্যক্তিদের পুশব্যাকে চেষ্টা করা হবে। সীমান্ত এলাকায় বর্তমানে টহল কার্যক্রম জোরদার এবং সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে।
নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ২৮ জনকে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করায় পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করেছে। সাথে সাথে বিজিবি বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত নিয়ম অনুসরণ করে পুশইনকৃত ব্যক্তিদের পুশব্যাকের চেষ্টা করা হবে। সীমান্ত এলাকায় বর্তমানে টহল কার্যক্রম জোরদার এবং সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে।
পুশইনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ