ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৯:১৫:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৯:১৫:০৭ অপরাহ্ন
মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করেছেন। তিনি বলেছেন, চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে, তাতে খামেনি সরাসরি যুক্ত আছেন এবং উভয় পক্ষের মধ্যে সম্পর্ক ইতিবাচকভাবে এগোচ্ছে।
বুধবার(৩ জুন) ‘পড ফোর্স ওয়ান’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, দুই নেতার মধ্যে এখন বেশ ভালো বোঝাপড়া হচ্ছে। সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘তিনি অবশ্যই আলোচনায় জড়িত আছেন। আমার মনে হয় সবাই তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।
পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে খামেনির সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, ‘সবকিছু কীভাবে এগোয় তার ওপর নির্ভর করবে, তবে কোনো একসময় আমাদের দেখা হতে পারে।
ইরানের বহুল আলোচিত পারমাণবিক ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে এবং এটি একটি বড় বিষয়। আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না। ভবিষ্যতে তারা মত পরিবর্তন করতে পারে, কিন্তু আলোচনার ক্ষেত্রে এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
চলমান যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প বেশ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে এবং পরিস্থিতি ইতিবাচক দিকে যাচ্ছে। খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে এবং অনেক ইতিবাচক বিষয় সামনে আসবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি অবরোধের সম্ভাবনা দীর্ঘস্থায়ী হবে কি না—এমন এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা হতে পারে, কিন্তু আমি মনে করি সেই সম্ভাবনা কম। আমার ধারণা, এই সমস্যাটির সমাধান খুব দ্রুত হয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ