নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪
আপলোড সময় :
০৩-০৬-২০২৬ ০৬:১৭:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৬-২০২৬ ০৬:১৭:৩৯ অপরাহ্ন
ফাইল ছবি
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আজ দুপুর দুইটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই তথ্য জানান। ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।
ফেরার পথে আমাদের বহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় আমাদের একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং চারজন আহত হন। তবে আল্লাহর রহমতে বাকিরা নিরাপদ আছি।
সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স