চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
আপলোড সময় :
০২-০৬-২০২৬ ০৬:৩৬:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৬-২০২৬ ০৬:৩৬:৫১ অপরাহ্ন
তোফায়েল আহমেদ
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তার গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া এলাকায় তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে দুপুর আড়াইটায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতার। জানাজায় দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং হাজারো মানুষের ঢল নামে। শেষবারের মতো তাকে এক নজর দেখা ও শ্রদ্ধা জানাতে ছুটে আসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোলার সর্বস্তরের মানুষ।
এদিন নামাজে জানাজার আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত হাজারো মানুষ গভীর শ্রদ্ধা ও নীরবতার মধ্য দিয়ে তাকে সম্মান জানান। এরপর জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে মা-বাবা ও প্রয়াত স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় এই বর্ষীয়ান নেতাকে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স