দাম কমল এলপি গ্যাসের
আপলোড সময় :
০২-০৬-২০২৬ ০৫:৫৭:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৬-২০২৬ ০৫:৫৭:২৯ অপরাহ্ন
ফাইল ছবি
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি: ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এ ছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ গত ১৯ এপ্রিল ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়েছিল।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স