ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৮:১৪:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৮:১৪:৫০ অপরাহ্ন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ মো: দেলোয়ার হোসেন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো: দেলোয়ার হোসেন।  
আজ সোমবার (১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মো: দেলোয়ার হোসেনকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ১ (এক) বছর মেয়াদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। 
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ