ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসসিসি’র নির্বাহী প্রকৌশলী কিবরিয়া সাময়িক বরখাস্ত

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৬:৩৪:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৬:৩৪:০২ অপরাহ্ন
ডিএসসিসি’র নির্বাহী প্রকৌশলী কিবরিয়া সাময়িক বরখাস্ত নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ :   মার্কেটের দোকান বরাদ্দ ও টেন্ডার কার্যক্রমে দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার (১ জুন) ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব), অঞ্চল-৭ এবং নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), মার্কেট নির্মাণ সেলের দায়িত্বে ছিলেন গোলাম কিবরিয়া। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেট দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে উত্থাপিত অভিযোগ, অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন বিবেচনায় এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তাকে ডিএসসিসি’র সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ