দুই দিনে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে মার্কিন দূতাবাস
আপলোড সময় :
৩১-০৫-২০২৬ ০৭:১৭:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৫-২০২৬ ০৭:১৭:২৭ অপরাহ্ন
ফাইল ছবি
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: আগামীকাল সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার (৩১ মে) এ তথ্য জানায় মার্কিন দূতাবাস।
দূতাবাস জানায়, এই ঘোষণা ১ জুন থেকে কার্যকর হবে। ঢাকার মার্কিন দূতাবাস সব অভিবাসী ভিসা বিভাগের জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে।
এক বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অভিবাসী ভিসার বিভিন্ন শ্রেণি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ‘ডিরেক্টরি অব ভিসা ক্যাটাগরিজ’দেখার পরামর্শ দিয়েছে দূতাবাস।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স