স্বস্তিতে রাজধানী ঢাকায় ফিরছেন মানুষ
আপলোড সময় :
৩১-০৫-২০২৬ ০৬:৩১:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৫-২০২৬ ০৬:৩১:০৫ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহার টানা ছুটি কাটিয়ে আবারও চেনা কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছে ঢাকাবাসী। নাড়ির টানে গ্রামে যাওয়ার সময়ে পোহাতে হয়েছে চরম ভোগান্তি আর টিকিটের তীব্র সংকট। কিন্তু, ঢাকায় ফেরার সময়ে যাত্রীরা ফিরছেন সম্পূর্ণ স্বস্তিতে ও আরামে। কাউন্টারগুলোতে বাসের টিকিট পেতে যেমন নেই দীর্ঘ লাইন, তেমনি মহাসড়ক কিংবা ঢাকার প্রবেশমুখের রাস্তায় নেই কোনো যানজট।
আজ রোববার (৩১ মে) ঢাকার অন্যতম প্রবেশদ্বার গাবতলী, মহাখালী, সায়েদাবাদ-যাত্রাবাড়ী, ফুলবাড়িয়া বাস টার্মিনাল এবং মতিঝিল এলাকা ঘুরে ঢাকাবাসীর ফেরার এমন স্বস্তিদায়ক চিত্রই দেখা গেছে। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে সব অফিস-আদালত খুলছে।
টার্মিনালগুলোর গ্রীন লাইন, শ্যামলী, সোহাগ, হানিফসহ বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টারের কর্মকর্তারা জানান, ঈদ শেষে এবার সবাই একযোগে তাড়াহুড়ো না করে নিজেদের সুবিধামতো সময় নিয়ে ভেঙে ভেঙে ঢাকায় ফিরছেন। মানুষ ফেরার এই গতি ধীর ও ছড়ানো হওয়ায় বাসে ও কাউন্টারে যাত্রীদের তেমন বাড়তি চাপ পড়ছে না। চাপ কম থাকায় যাত্রীরা কাউন্টারে এসেই বাসের টিকিট পেয়ে যাচ্ছেন। বাস ছাড়ার জন্যও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। মহাসড়কে জ্যাম না থাকায় দূরপাল্লার গাড়িগুলোও নির্ধারিত সময়ে ঢাকায় এসে পৌঁছাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স